ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ফরিদপুর জিলা স্কুল বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৪০ সালে ইংলিশ সেমিনারি স্কুল হিসাবে যাত্রা শুরু হলেও পরে ১৮৫১ সালে এটি জাতীয়করণ হয়। এই বিদ্যালয়টি বাংলাদেশের দক্ষিণ বঙ্গের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে ফরিদপুর জিলা স্কুলে প্রভাতী ও দিবা দুটি শাখায় চতুর্থ শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত পাঠদান করা হয়।